বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-তে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী এই সৌজন্য সাক্ষাতে ফিলিস্তিন রাষ্ট্রদূত ও বিএনপি চেয়ারপারসনের মধ্যে আন্তরিক আলাপচারিতা হয়।

সাক্ষাতে বেগম খালেদা জিয়া ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে রয়েছে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

তবে বৈঠকে বিস্তারিত আলোচনা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

এলাকার খবর

সম্পর্কিত