বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দরা। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল সহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, যুবদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতাকর্মীদের মতে, তারেক রহমানের সঙ্গে যুবদলের এ সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সাংগঠনিকভাবে দলকে আরও গতিশীল করতে সহায়ক হবে।