গাজীপুরে বিএনপির মাদকবিরোধী র‍্যালি: যুবসমাজকে সুপথে ফেরার আহ্বান কামাল উদ্দিনের

গাজীপুর সংবাদদাতা :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

গাজীপুর মহানগরের গাছা থানার ৩৮ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সকাল ১০টা) গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন-এর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠপাড়া প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ৩৮ নম্বর ওয়ার্ডের বাহার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

 

র‍্যালিতে উপস্থিত ছিলেন বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক দেবনাথ, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাজহারুল ইসলাম রুবেল, গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাদ্দিকুর রহমান (হাজী মুসা)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

 

এছাড়া কর্মসূচিতে গাছা থানার দায়িত্বরত তদন্ত কর্মকর্তা আউয়ালও অংশগ্রহণ করেন।

 

কর্মসূচি শেষে বক্তব্যে মোঃ কামাল উদ্দিন বলেন, “সমাজের অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা জাতির জন্য মারাত্মক হুমকি। তাদের এই পথ থেকে ফিরে আসতে হবে।” তিনি আরও বলেন, আসক্তদের সঙ্গে সহমর্মিতার আচরণ করে তাদের সুপথে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

 

মাদক ব্যবসায় জড়িতদের উদ্দেশে তিনি বলেন, “অবৈধ এই ব্যবসা পরিহার করে সৎ পেশায় যুক্ত হতে হবে। প্রয়োজনে আমরা পাশে থাকব।”

 

আয়োজকরা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

গাজীপুর
এলাকার খবর

সম্পর্কিত