জাতীয় স্মৃতিসৌধে সন্তান ও অভিভাবক ফোরামের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সন্তান ও অভিভাবক ফোরাম।

 

বুধবার (২৬ মার্চ ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে ফোরামের কেন্দ্রীয় ম্যানেজিং সমন্বয়ক ডা. দলিলুর রহমানের পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

বক্তারা বলেন, একটি বৈষম্যহীন, মানবিক, সাম্য, ন্যায়বিচারভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছিলেন। তাই শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমূলক বাংলাদেশ গড়ে তুলতে সরকারসহ সকলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

এ সময় ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিহত সকল শহীদের হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. শাকিল আরিফ চৌধুরী, মিসেস সিমা দত্ত, ডা. উম্মে সালমা চৌধুরী, অ্যাডভোকেট মো. আবু মুসলিম বিন হাইসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত