যাত্রাবাড়ীতে সন্তান ও অভিভাবক ফোরামের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীতে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফুলের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে যাত্রাবাড়ী শহীদ চত্বর এলাকায় এই কর্মসূচির আয়োজন করে ‘সন্তান ও অভিভাবক ফোরাম’।

‘জুলাই শহীদ পরিবার- যাত্রাবাড়ী’-এর বিশেষ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা শহীদ চত্বর ও এর আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে রাস্তার নির্ধারিত স্থানে এবং বিভাজকগুলোতে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ করা হয়।

​আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়তে কেবল সরকার নয়, নাগরিক সচেতনতাও জরুরি। বিশেষ করে ছাত্র-জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সৃষ্টি হয়েছে, তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।

​অনুষ্ঠানে জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় শহীদ হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত