ধামইরহাটে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক (২৭) নামে এক কওমি মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের বাদাল চাঁনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মমিনুল বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া কওমি মাদরাসার শিক্ষক।অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে শিক্ষক মমিনুল হক কৌশলে ওই শিশুকে মাদরাসার একটি কক্ষে নিয়ে বলাৎকার করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উত্তেজিত জনতা ওই শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়। এ ঘটনায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নুরনবী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত