মির্জাপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মিন্টু মিয়া (২৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার সোহাগপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি মিন্টু মিয়াকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মিন্টু মিয়া উপজেলার তরফপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. কলিমদ্দিন–এর ছেলে। স্থানীয়রা জানান, মিন্টু সোহাগপুর বাজার এলাকায় কাজ করতেন।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানার এসআই (নি.) মো. আব্দুর গফুর বাদী হয়ে অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনতে কাজ চলছে।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত