মুরাদনগরে কায়কোবাদের গণসংযোগে হাজারো জনতা – দাদাভাই স্লোগানে মুখর

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল। ২৪ অক্টোবর শুক্রবার সকালে জুমা নামাজের পূর্বে মুরাদনগরের জাহাপুর ইউনিয়নে বিশাল গণসংযোগ করেছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী।

 

এসময় সাবেক মন্ত্রী কায়কোবাদকে মানুষের উচ্ছ্বাসভরে সংবর্ধনা দেওয়া হয়। তার গাড়ি বহর সড়কের বিভিন্ন মোড়ে ‘দাদা ভাই, দাদা ভাই’ স্লোগান করে বরণ করে নেয় আওয়ামন।

 

শৈশবকালীন নিজ বাড়ির মসজিদে মুসুল্লিদের উদ্দেশে আবেগঘন ভাষণ দেন কায়কোবাদ। এরপর তিনি জুমা নামাজ ও বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

বিকেলে দারোরা ইউনিয়নের কাজিয়াতল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। স্থানীয় এবং উপজেলা বিএনপি’র নেতারা উপস্থিত ছিলেন।

 

বক্তব্যে কায়কোবাদ বলেন, “আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় আপনাদের সেবা করতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, “জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আল্লাহ মেহেরবানী করে আমার মুক্তি দিয়েছেন… আমি কারো কাছে যেতে হয়নি, একটা দস্তখত দিতে হয়নি, ওকিলও রাখতে হয়নি।”

শনিবারের এই মিটিংয়ে বলেন, “মুরাদনগরের মানুষ আমাকে ভালো বাসে। আমি মুরাদনগরের মাটিতে ও মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশের জন্য দোয়া করবেন।”

মাহফিলের প্রধান বক্তা দেশবরেণ্য আলেম ড. মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, “আল্লাহ যেন এমন জনগন-দরদী ধার্মিক নেতাকে আমৃত্যু জনগণের সেবক প্রতিনিধি হয়ে কাজ করার তওফিক দান করেন।”

 

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ সহ একাধিক স্থানীয় নেতৃবৃন্দ।

সাবেক মন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান কায়কোবাদ আগমনে পুরো মুরাদনগর উৎসবমুখর হয়ে উঠেছে। ছোটবড়, নারী-পুরুষ, যুবক-বয়স্ক সবাই উপচে পড়া ভিড়ে নেতার এক‌নজর দেখতে ছুটে আসেন।

এলাকার খবর

সম্পর্কিত