জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: (ফাইল ছবি)
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: (ফাইল ছবি)

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে আজ ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। দিনের দশম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরবেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপ ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপও গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হবে।

 

সূত্র: বাসস

এলাকার খবর

সম্পর্কিত