পারস্য উপসাগরে নতুন করে যুদ্ধের আশঙ্কা তীব্র হচ্ছে। কৌশলগত হরমুজ প্রণালি সচল রাখতে প্রয়োজনে শক্তি প্রয়োগে প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত—এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। আরব কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ও এশীয় মিত্রদের নিয়ে একটি সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে আমিরাত। লক্ষ্য—হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো সরাসরি ইরান-বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আমিরাত।
সামরিক পদক্ষেপের বৈধতা পেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এ একটি প্রস্তাব আনার চেষ্টা করছে আমিরাত। এ লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সাম্প্রতিক হামলার পর থেকে আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান—এমন অভিযোগ রয়েছে। আমিরাতি এক কর্মকর্তা বলেন, “ইরান নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে বলে মনে করছে। এজন্য তারা হরমুজ প্রণালি বন্ধ করে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।”
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সামরিক পদক্ষেপ বিবেচনা করছে আমিরাত। এর মধ্যে রয়েছে—
সমুদ্রপথে মাইন অপসারণ, নৌ-সহযোগিতা বৃদ্ধি, যৌথ সামরিক টহল