খুলনা-১ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা—দাকোপে আনন্দের জোয়ার

শিপন খলিফা
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলহাজ্ব আমীর এজাজ খানের নাম ঘোষণা হওয়ায় দাকোপজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। প্রার্থীর মনোনয়ন সংবাদ প্রকাশিত হতেই এলাকাবাসীর মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস, আনন্দ ও প্রত্যাশার নতুন জোয়ার।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে আলহাজ্ব আমীর এজাজ খান এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার প্রার্থীতার ঘোষণা দাকোপ–বটিয়াঘাটায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে তারা মন্তব্য করেন।

এদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুরো দাকোপ উপজেলাজুড়ে ব্যাপক দোয়া অনুষ্ঠিত হচ্ছে। মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে এলাকাবাসী মহান রাব্বুল আলামীনের দরবারে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, বেগম জিয়ার সুস্থতার পাশাপাশি নতুন প্রার্থীর জন্যও সর্বশক্তিমান আল্লাহর নিকট দোয়া করা হচ্ছে।

দাকোপের বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে মিলাদ, প্রার্থনা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে। মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের আচরণে শৃঙ্খলা ও একতার পরিচয় বিশেষভাবে লক্ষ করা যাচ্ছে।

এলাকাবাসীর প্রত্যাশা, আলহাজ্ব আমীর এজাজ খান নির্বাচিত হলে দাকোপ–বটিয়াঘাটার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এলাকার খবর

সম্পর্কিত