বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শনিবার (৩ জানুয়ারি) তিনি বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে শোক বইতে সই করেন এবং মরহুমার প্রতি শ্রদ্ধা জানান।
খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে ইসহাক দারের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন। তার পরিবর্তে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ঢাকায় এসে জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান। তার জানাজা উপলক্ষে ৩১ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ঢাকায় আসেন।