দুস্থ ও এতিম শিশুদের সঙ্গে নববর্ষ উদযাপন, ছাত্রদল নেতা বাসিতের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দুস্থ, এতিম ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ব্যতিক্রমী এক আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশ নেয় এতিম শিশু, দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুসহ সংগঠনের দীর্ঘদিনের সহযোদ্ধারা।

 

নতুন বছরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

 

কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। দেশীয় সংস্কৃতিকে ধারণ, লালন ও চর্চার অংশ হিসেবেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত