‘নো এমপিও, নো ঈদ’—রাজপথে ডাল-ভাতেই ননএমপিও শিক্ষকদের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

পরিবার-পরিজন থেকে দূরে থেকে, সব আনন্দ-উৎসব বিসর্জন দিয়ে রাজধানীর রাজপথেই ঈদ উদযাপন করেছেন ননএমপিও শিক্ষকেরা। বহুদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত এসব শিক্ষক ঈদের দিনও অবস্থান কর্মসূচি চালিয়ে গেছেন। প্রতীকী এই কর্মসূচিতে তারা ডাল-ভাত ও বয়লার মুরগির ডিম খেয়ে ঈদ উদযাপন করেন।

 

শিক্ষকদের ভাষ্য, বছরের পর বছর ধরে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে গেলেও এমপিওভুক্ত না হওয়ায় আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এ অবস্থায় ঈদের আনন্দ তাদের কাছে অর্থহীন। তাই ‘নো এমপিও; নো ঈদ, ননএমপিওদের কিসের ঈদ?’—এই স্লোগানে তারা কর্মসূচি পালন করেন।

 

আন্দোলনরত শিক্ষকরা জানান, দ্রুত সময়ের মধ্যে স্কুল-কলেজের স্থগিত এমপিও কার্যক্রম চালু করতে হবে এবং নতুন করে এমপিওভুক্তির দরজা উন্মুক্ত করতে হবে। পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন গ্রহণেরও দাবি জানান তারা।

 

তাদের মতে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ঈদের মতো বড় উৎসবও তাদের এই ন্যায্য দাবি থেকে বিচ্যুত করতে পারেনি বলে জানান আন্দোলনকারীরা।

 

এদিকে, শিক্ষকদের এমন ব্যতিক্রমী ঈদ উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তাদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত